Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:32 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রকি (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) সকালে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেজাউল ইসলাম রকি সান্তাহার সাঁতাহার পাড়ার এসএম লুৎফর রহমানের ছেলে। সে সান্তাহার শহর স্বেছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ওই দিন দুপুরে রেজাউল ইসলাম রকিকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার