Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহার থেকে চুরির আট দিনেও মাইক্রোবাস উদ্ধার হয়নি

BN DESK
04 September 2026, 08:37 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহার থেকে চুরির আট দিনেও মাইক্রোবাস উদ্ধার হয়নি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার শখের পল্লী গেট এলাকার একটি খোলা গ্যারেজ থেকে হাইচ মাইক্রোবাস চুরি যাওয়ার ৮দিন অতিবাহিত হলেও মাইক্রোবাস উদ্ধার ও চোর শনাক্ত সম্ভব হয়নি। নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা জানান, তার কষ্টে অর্জিত টাকা দিয়ে ঢাকা মেট্রো-চ-১৩-৯৩৬০ নম্বর হাইচ মাইক্রোবাস কিনে তা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিনের মতো গত ২৩ জুলাই দিবাগত রাতে আদমদীঘি-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার বশিপুর শখের পল্লী গেট সংলগ্ন স্থানে একটি খোলা গ্যারেজের টিনসেডে মাইক্রোাসটি রেখে বাড়ি যান।

পরদিন ২৪ জুলাই শুক্রবার ভোরে গ্যারেজে এসে দেখেন ওই গ্যারেজ থেকে তার উল্লেখিত নম্বরের মাইক্রেবাসটি চুরি হয়ে গেছে।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বলেন, চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধারে তৎপরতা চলছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহার থেকে চুরির আট দিনেও মাইক্রোবাস উদ্ধার হয়নি

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার