Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার

BN DESK
02 September 2026, 08:03 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ.কে.এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন সমিতির (বিআরডিবি) সভাপতি এ.কে.এম মাহবুবার রহমান রুস্তমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রুস্তম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মাহবুবার রহমান রুস্তমকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার