Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে আ‘লীগ কার্যালয় ভেঙ্গে দোকান নির্মাণ করছে আ‘লীগ নেতা

BN DESK
10 October 2025, 04:48 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে আ‘লীগ কার্যালয় ভেঙ্গে দোকান নির্মাণ করছে আ‘লীগ নেতা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে আওয়ামী লীগের কার্যালয় ভেঙ্গে দোকান নির্মাণ করছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজাহার আলী মন্ডল। খাস জমি দখল করে স্থায়ী ঘর নির্মাণ কাজ শুরু করায় ডাকাতমারা শোনপচা চরের ইজারাদার পৌর এলাকার বারইপাড়া গ্রামের হান্নান সরকার বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা শোনপচা বাজারে খাস জমিতে একটি টিনসেড কাঁচাঘর নির্মাণ করেন সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। ইউনিয়ন পরিষদের বরাদ্দ হতে একটি প্রকল্প দিয়ে তিনি এটি নির্মাণ করেন। গত সরকারের সময় তিনি ঘরটিতে বসে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এবং সেখানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতেন।

এমতাবস্থায় গত শনিবার থেকে তিনি ঘরটি পাকাকরণ কাজ শুরু করেন। দোকানঘর পাকা করে নির্মাণে তিনি হাটের ইজারাদার বা সরকারের কোনও দপ্তরের অনুমতি গ্রহণ করেননি। এতে গতকাল রোববার দুপুরে হাটের ইজারাদার বাদি হয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী হান্নান সরকার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজাহার আলী মন্ডল কারও অনুমতি না নিয়েই  জোরপূর্বক বাজারে দোকানঘর নির্মাণের লক্ষ্যে ঘর পাকাকরণ কাজ শুরু করেছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১৮ আগস্ট) ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করে দোকানঘর নির্মাণের জন্য সদ্য নির্মিত ইটের দেয়াল ভেঙ্গে দেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে আ‘লীগ কার্যালয় ভেঙ্গে দোকান নির্মাণ করছে আ‘লীগ নেতা

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার