Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা এবং টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি কলোনিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে লিটন মিয়া (২৭), একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সেজান মাহমুদ সুজন (৩০), আন্দরবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সোহেল রানা শুভ (৩২), বাড়ইপাড়া গ্রামের মৃত গোলাম প্রামানিকের ছেলে রুবেল প্রামানিক (৩২) এবং একই গ্রামের লাভলু মিয়ার ছেলে শাহীন মিয়া (২২)।

সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদককারবারিদের গ্রেফতার করা হয়। এসময় শাহীন মিয়া এবং রুবেল প্রামানিকের কাছ থেকে ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার লিটন মিয়া, সোহেল রানা এবং সুজন মিয়ার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদককারবারিদের আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে ইয়াবাসহ পাঁচজন গ্রেফতার

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার