Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
02 September 2026, 05:42 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূর আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ঝরনা বেগম (৬০) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। গতকাল সোমবার রাতে তিনি তার নিজ বাড়িতে এ গ্যাস ট্যাবলেট সেবন করেন এবং মঙ্গলবার সকালে তিনি বগুড়ায় মারা যান।

পুলিশ এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঝরনা বেগম গতকাল সোমবার রাত সাড়ে ৮ টায় তার নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মারা যান। বিষয়টি নিশ্চিত করে হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মো. মেহেদী হাসান আলো বলেন, ধারণা করা হচ্ছে ঝরনা বেগম পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।

সারিয়াকান্দি থানার এস আই আব্দুল খালেক বলেন, ভিকটিমের মরদেহ ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার