Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জনতা দইঘর এবং একতা দইঘরের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জনতা দইঘরের দইয়ের গায়ে মূল্য তালিকা না থাকায়, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং দইয়ের ওজন লেখা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দিনে একতা দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করে সেখানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রির জন্য প্রদর্শন করা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে এ প্রতিষ্ঠানের নামেও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সারিয়াকান্দি বাজার এলাকায় দোকানিদের সকল প্রকার অসংগতি সংশোধন করতে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যেই ব্যবসায় যে কোন ধরনের অসংগতি সংশোধন না করলে আবারও অভিযান পরিচালনা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার