Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে ফল ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড

BN DESK
10 October 2025, 07:33 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে ফল ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে এক নারী ফল ব্যসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে যানবাহন চালক এবং মাংস ব্যবসায়ীর ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সারিয়াকান্দি পৌর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যানজট নিরসনে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে টিপুর মোড় এলাকায় বিসমিল্লাহ ফল ভান্ডার এন্ড কনফেকশনারীর একজন নারী ফল ব্যবসায়ীকে ব্যবসায় বিভিন্ন ধরনের অনিয়মের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একই অভিযানে যানজট নিরসনে ৩ জন চালককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন মাংস ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকাসহ ৭টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে ফল ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার