Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 09:27 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে উত্তরন ফার্মেসীর লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উত্তরন ফার্মেসিতে রোগী দেখতেন হারুনুর রশিদ। তিনি এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করতেন,এন্টিবায়োটিক ওষুধ লিখতেন এবং তার ফার্মেসির ড্রাগ লাইসেন্স নবায়ন ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় এবং নামের আগে ডাক্তার ব্যবহার করার অপরাধে হারুনর রশীদের ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে হারুনুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেছেন।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ভিক্টিমের ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার