Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষকের বাসা হতে মেয়ের বিয়ের ২০ ভরি সোনার গহনা চুরি

BN DESK
04 September 2026, 08:48 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষকের বাসা হতে মেয়ের বিয়ের ২০ ভরি সোনার গহনা চুরি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির পৌর এলাকায় দিনেদুপুরে শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর (৬৫) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২০ ভরি সোনার গহনা এবং ৮১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটেছে। প্রণব কুমার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক প্রণব কুমার আজ রোববার সকাল ৯ টার দিকে তার বাসার মূল গেইটে তালা লাগিয়ে স্কুলে যান। তার স্ত্রী সবিতা রাণী সাহাও সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চাকরি করেন। তিনিও সকাল ৮ টার দিকে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ফলে বাসায় কেউ না থাকার সুযোগে শিক্ষক প্রণব কুমারের বাসার একটি জানালার গ্রীল কেটে চোর বাসায় প্রবেশ করে ঘরে গচ্ছিত ২০ ভরি সোনার গহনা এবং  ৮১ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

শিক্ষক প্রণব কুমার বলেন, বিকেল ৪ টার দিকে আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার বাসার সকল জিনিসপত্র তছনছ করা । খোঁজ নিয়ে দেখি আমার গচ্ছিত ২০ ভরি সোনার গহনা এবং ৮১ হাজার টাকা চুরি হয়েছে। আমার মেয়েকে নতুন বিয়ে দিয়েছি। তাকে সোনার গহনা দেয়ার কথা ছিল। আমার সারা জীবনের সঞ্চয় একেবারেই শেষ হয়ে গেল। এখন আমার মেয়েকে এবং তার শশুরবাড়ির লোকজনকে কিভাবে বোঝাবো।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে চোরকে শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষকের বাসা হতে মেয়ের বিয়ের ২০ ভরি সোনার গহনা চুরি

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার