Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

BN DESK
06 September 2026, 01:46 AM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে মিমি বেগম (২৩) নামের একজন গৃহবধূ তার স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েকবছর আগে মিমি বেগমের একই গ্রামের ওমর আলীর ছেলে রুবেল মিয়ার (৩০) সাথে বিয়ে হয়। তাদের ঘরে আব্দুর রহমান নামের ২ বছরের একজন ছেলে সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ বিরাজমান ছিল। আজ সকালে ঈদের নামাজের পর রুবেল মিয়ার বাড়িতে মারামারির সংবাদ পাওয়া যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন রুবেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে মেরে ফেলে রেখেছে। ফলে মিমি বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

এ বিষয়ে মিমি বেগমের মা গোলেজা বেগম বলেন, গত কয়েকমাস ধরেই আমার মেয়ের সাথে জামাইয়ের পারিবারিক কলহ বিরাজমান ছিল। ঈদের মধ্যে আমি আমার মেয়ে জামাইকে আনতে গিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে আমার সাথে আসেনি, সে বলেছে আমার যদি মরণ হয় তাহলে এখানেই হবে। যতো মারামারি হোক আমি আমার স্বামীর বাড়ি থেকে যাবো না।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী রুবেল মিয়াকে গ্রেফতার করে সারিয়াকান্দি থানায় আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে থানায় এখনো কোনও মামলা হয়নি, মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার