Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নারীর ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
06 October 2025, 07:09 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নারীর ৫০ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বালু পরিবহনের সাথে জড়িত একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে সেনাবাহিনীর সহযোগীতায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাব্বির হোসাইন।

জানা গেছে, গত কয়েকমাস ধরেই উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার এবং নিজবলাইল স্পারের ১০০ মিটার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো, যা ট্রাক্টরের সাহায্য উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করে বিক্রি করা হতো। এতে স্পারগুলো নদী ভাঙনের হুমকিতে রয়েছে এবং এতে স্পারের সংযোগ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। অভিযান পরিচালনা করে সেখানে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেতু আক্তার নামে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথী আক্তার সাবেক চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগ নেতা তহিদুল ইসলামের স্ত্রী। একই অভিযানে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলি আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দির যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নারীর ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার