Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়

BN DESK
04 September 2026, 11:11 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় নিভৃত পল্লী এলাকায় এক কৃষক সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তিনি এখন অন্য কৃষকদের কাছে অনুকরণীয়। উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত মকু প্রামানিকের ছেলে ডলার তার পৈত্রিক ২৫ শতক জমিতে বিভিন্ন শাক-সবজি উৎপাদন করে অন্যদের কাছে অনুকরণীয় হয়েছেন।

তিনি দীর্ঘ ২০/২২ বছর আগে থেকেএ ধরনের শাক-সবজি চাষ শুরু করেন। এবারও তিনি লাউসহ বিভিন্ন ধরনের শাক-সবজি উৎপন্ন করেন। এছাড়াও ওই কৃষক বিভিন্ন সবজি চাষ করেন। এর মধ্যে রয়েছে আলু, মরিচ, ধান, পাট, শিম, লাল ও পালংশাক। সবজি বিক্রির পয়সায় চলে তার সংসার। ইতিমধ্যেই লাউ চাষ করে ২/৩ বিঘা জমিও বর্গা নিয়েছেন।

সেই জমিতে বছরজুড়ে বিভিন্ন ফসল ও সবজি চাষ করেন তিনি। এবার তিনি এখন পর্যন্ত লক্ষাধিক টাকার লাউ ও শাক-সবজি বিক্রি করেছেন। কৃষক ডলার বলেন, পৈত্রিক তেমন কোন সম্পত্তি নেই। আমি ও আমার পরিবারের সদস্যদের নিরলস পরিশ্রমের ফলে আজ আমি সুখের নাগাল পেয়েছি। সারাবছর ধরে আমি একের পর এক ফসল ও সবজি ফলাই। তাতে করে অন্য ফসলের চেয়ে আমি বেশি অর্থ আয় করতে পারি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার