Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট : আহত ১

BN DESK
09 October 2025, 02:22 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট : আহত ১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মুগলু প্রামানিক নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের বামুনিয়া দক্ষিণপাড়া গ্রামের আজিজার রহমান প্রামানিকের ছেলে মুগলু প্রামানিক (৩৯) গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে বালুয়াহাট বাজারে যাওয়ার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট : আহত ১

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার