Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

BN DESK
08 August 2026, 07:12 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বোনারপাড়া রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ৮১০নং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা রেল স্টেশনের উত্তর পাশে চমরগাছা ছয়ঘরিয়াপাড়া নামক স্থানে পৌঁছলে উপজেলার মধুপুর ইউনিয়নের তালতলা মুন্সিপাড়া এলাকার পল্টু প্রামানিকের মানসিক ভারসাম্যহীন মেয়ে হাসিনা বেগম (৩৫) রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে সোনাতলা রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের আত্মীয়-স্বজন লাশটি ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে দাফন করে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

B
BN DESK | 08 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার