Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় ধসে যাওয়ার শঙ্কায় ১ কোটি ৯০ লাখ টাকার রাস্তা সংস্কার কাজ

BN DESK
10 October 2025, 05:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় ধসে যাওয়ার শঙ্কায় ১ কোটি ৯০ লাখ টাকার রাস্তা সংস্কার কাজ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় মাত্র ৭২০ মিটার সড়ক সংস্কার করতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। ইতিমধ্যে সড়কটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ওই সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ব্লক ও প্যারাসাইটিং না দেওয়ায় ধসে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সিসি ব্লকের জন্য কোন বরাদ্দ না থাকায় স্থাপন করা যাচ্ছে না।

উপজেলার জোড়গাছা ইউনিয়নের করমজা বাজার থেকে গনসারপাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য মাত্র ৭২০ মিটার। সড়কটি সংস্কার করতে ব্যয় হচ্ছে ১ কোটি ৯০ লাখ টাকা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এটি সংস্কার হচ্ছে। এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে। ওই সড়কের গনসারপাড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা থেকে ডোবার গভীরতা প্রায় ৫০ ফুট।

পাশাপাশি উক্ত স্থানে রাস্তাসংলগ্ন দক্ষিণ পাশে অসংখ্য বসতবাড়ি রয়েছে। বাড়িগুলো রাস্তার তুলনায় উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিতে বাড়ির পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাশের ডোবায় গিয়ে পড়ে। অথচ বিপুল অঙ্কের বাজেট দিয়ে রাস্তাটি সংস্কার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের আগে ডিজাইনে উক্ত স্থানে সিসি ব্লক কিংবা প্যারাসাইটিং সংস্কার বাজেটে রাখেনি।

অথচ গুরুত্বপূর্ণ ওই স্থানে সংশ্লিষ্ট ঠিকাদার বরাদ্দ না থাকায় সিসি ব্লকের কাজ করতে পারছেন না। সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখায় সরকার যে উদ্দেশ্যে রাস্তাটি সংস্কার করছে তা ব্যাহত হবে।

এবিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। অথচ কাজটি নিয়ে উদাসিনতা করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, বাজেটে সিসি ব্লক ও প্যারাসাইটিং ধরা ছিল না। তাই বাস্তবায়ন করা যাচ্ছে না।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় ধসে যাওয়ার শঙ্কায় ১ কোটি ৯০ লাখ টাকার রাস্তা সংস্কার কাজ

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার