Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত

BN DESK
05 September 2026, 05:11 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ সোমবার (২৫ মে) কুকুরের কামড়ে ১২ নারী পুরুষ আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পাগলা কুকুর আতঙ্কে মানুষ ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলায় জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ চড়পাড়া গ্রামে আকস্মিক একটি কুকুর এসে একের পর এক মানুষ ও গবাদি পশুকে কামড়াতে থাকে। ওই কুকুরটি মানুষকে কামড় দেয়ার পর নিমিষেই সংশ্লিষ্ট এলাকা ত্যাগ অন্যত্র চলে যায়। এভাবে গত ৩/৪ দিনে অর্ধ শতাধিক গরু ছাগল ও মানুষকে ওই কুকুরটি কামড় দেয়।

আহতরা হলো, দক্ষিণ চড়পাড়া গ্রামের মানিক মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), সুলতান মিয়া (৩২), লাভলী বেগম (৩৮), পোড়া পাইকর গ্রামের আনারুল ইসলাম (৫০) শ্যামপুর গ্রামের তুহিন মিয়া (২৮), পাকুল্লা গ্রামের এনামুল হক (৩৫), হুয়াকুয়া গ্রামের শামসুল আলম (৩৮), শাহবাজপুর গ্রামের আজাদুল ইসলাম (৪০), গোসাইবাড়ির রত্না বেগম (৩২) জোড়গাছা দক্ষিণ পাড়ার জাহেদুর রহমান (৩৫) ও পদ্মাপাড়া গ্রামের আইয়ুব আলী (৪২)।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতা তিতুমির ও বরাত বলেন, স্থানীয়রা ধাওয়া করেও ওই পাগলা কুকুরকে মেরে ফেলতে পারেনি। ওই কুকুরকে মারতে পুরস্কার ঘোষণা করা হয়েছে এলাকায়।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার