Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

BN DESK
01 September 2026, 08:30 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল বৃহস্পতিবার গভীররাতে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ি থেকে টাকা, সোনার গহনা ও মূল্যবান কাগজপত্র (দলিল পত্র) লুট করে নিয়ে গেছে। ডাকাতদল ৪টি ককটেলও ফেলে রেখে যায়।

পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ সময় এক কলেজ ছাত্র বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলা বালুয়া ইউনিয়নের ঝিনেরপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম ও আমিরুল ইসলামের সোনাতলা-মোকামতলা সড়ক সংলগ্ন  বাড়িতে ওই দিন রাত দেড়টার দিকে ৬/৭ জনের একদল ডাকাতদল প্রবেশ করে। এ সময় তারা কৌশলে ওই বাড়ির দরজার হ্যাজবলের স্ক্রু ভেঙ্গে শয়ন ঘরে ঢুকে ওই বাড়িতে থাকা ২ ভাইকে খাটের সাথে বেঁধে ফেলে। এ সময় আরেক রুম থেকে ফুয়াদ হোসেন (২৮) নামে এক কলেজ ছাত্র বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ডাকাতদল ওই বাড়ির ৩টি রুম তছনছ করে স্টিলের আলমারীর তালা ভেঙ্গে আনুমানিক ৪ লাখ টাকা, ৫ ভরি সোনার গহনা ও জমির দলিল পত্রসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল ভীতি সৃষ্টির জন্য ৪টি ককটেল ফেলে রেখে যায়।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা অবধি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ওসি মিলাদুন্নবী ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ওই বাড়িতে সীমানা প্রাচীন নেই। এ ছাড়াও বাড়িটি নিরাপত্তা নেই। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার