Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় ২টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার ব্যক্তি

BN DESK
01 September 2026, 08:28 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় ২টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার ব্যক্তি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের খাটিয়ামারি চর থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৮ আগস্ট) সোনাতলা থানার এএসআই হোসেন আলী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের খাটিয়ামারি চর এলাকার মৃত নাসিম উদ্দিন বেপারীর ছেলে তোজাম্মেল হোসেন বেপারীর (৩৭) বাড়িতে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল রান্না ঘরের মাটির নিচ থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোটরসাইকেল ২টি রেজিষ্ট্রেশন বিহীন।

এর একটি হচ্ছে ১০০ সিসি বাজাজ অপরটি কালো রঙের ১৫০ সিসি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল। এসময় ওই বাড়ি থেকে আটককৃত তোজাম্মেল হোসেন বেপারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, গ্রেফতারকৃত তোজাম্মেল হোসেন বেপারী আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজাতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ৮ মাসে প্রায় ২০-২৫টি মোটরসাইকেল চুরি হয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় ২টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার ব্যক্তি

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার