Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ সরকার নির্ধারিত ২ লিটার তেল পাচ্ছে না ক্রেতা

BN DESK
09 March 2026, 05:06 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অনেক ফিলিং স্টেশন তেল সরবরাহ না পাওয়ায় বিক্রি বন্ধ রেখেছে মালিকরা। অন্যদিকে যে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেল আছে তারা রেশনিং করে তেল বিক্রি শুরু করেছে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায়  ক্ষোভ  প্রকাশ করেছে ব্যবহারকারীরা।

এদিকে ডিপো থেকে তেল সরবরাহ কমে দেওয়ায় এই অবস্থা বলে দাবি করছেন ফিলিং স্টেশন মালিকরা। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকলেও তেলের রাজার স্থিতিশীল রাখতে এবং তেল যাতে পাচার না হয় এবং মজুত করে কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে।

রেশনিং করে বাইকারদের ২ লিটার করে পেট্রোল দেওয়ার সিদ্ধান্তও মানছেন না অনেক ফিলিং স্টেশন, তারা এক লিটার আবার কেউ কেউ ২ লিটার নয় ২শ টাকার প্রেট্রোল দিচ্ছে বাইকারদের। ইরান যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার এখন অস্থির। এই অবস্থায় দেশের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে কখন তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়।

গতকাল বগুড়া শহরের আশে পাশের কয়েকটি ফিলিং স্টেশন (পেট্রোলপাম্প) ঘুরে দেখা গেছে কয়েকটি ফিলিং স্টেশনের তেল সরবরাহ মেশিন কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবার কোনটি তেল দিলেও এক লিটার আবার কোনটা ২শ টাকার বেশি পেট্রোল দিচ্ছে না।

বগুড়া শহরের রহমান নগরের মো. আরিফুর রহমান অভিযোগ করে বলেন তিনি নন্দীগ্রাম সড়কে রাজ ফিলিং স্টেশনে তার বাইকে তেল নিতে গেলে তাকে এক  লিটার তেল দেওয়া হয়। সরকার থেকে রেশনিংয়ের মাধ্যমে ২ লিটার তেল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে এক লিটার তেল।

বগুড়ার বেশ কয়েকজন ফিলিংস্টেশনের মালিকর সাথে কথা বললে তারা জানান, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় তারা বাধ্যহয়ে ক্রেতার চাহিদামত বিক্রি করতে পারছেনা। তবে তারা উচ্চ মূল্যেও তেল বিক্রি করছেন না। কেবলমাত্র চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং করে তেল দিচ্ছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ সরকার নির্ধারিত ২ লিটার তেল পাচ্ছে না ক্রেতা

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার