Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:03 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিসি-২ উত্তরা, ঢাকা এর যৌথ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি মো. হৃদয় (২০)কে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন চেরাগ আলী বিদ্যুৎ অফিস এলাকা হতে গ্রেফতার এবং অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অপহৃত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়। ধৃত মো. হৃদয় (২০) বগুড়ার সদরের আকাশতারা এলাকার মো. কাজলের ছেলে।

গ্রেফতারকৃত হৃদয় ও উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রী (১৩) শহরের কলোনীতে একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে।

বেশ কিছুদিন আগে থেকে আসামি হৃদয় (২০) বিভিন্ন সময়ে মাদ্রাসায় যাতায়াতকালে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে গত ২৮ ফেব্রুয়ারি রাতে হৃদয়সহ অন্যান্য আসামিরা তাকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশা যোগে পালিয়ে গিয়েছিল।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার