Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল-অকটেন মজুত, ৩০ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কাটনারপাড়া ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি অটোমোবাইলের দোকানে অনুমোদনহীন ও অবৈধভাবে প্রায় ২শ’ লিটার অকটেন ও পেট্রোল মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (২শ’ টাকা লিটার) বিক্রিকালে অভিযান চালানো হয়েছে। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত এবং বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটির বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ারের কোন লাইসেন্স না থাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় জব্দকৃত ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল-অকটেন মজুত, ৩০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার