Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে দম্পতির কারাদন্ড

BN DESK
04 September 2026, 08:49 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে দম্পতির কারাদন্ড

কোর্ট রিপোর্টার : অবৈধভাবে পিস্তল ও গুলি রাখার দায়ে অস্ত্র আইনের মামলায় অভিযুক্ত দম্পতির পৃথক পৃথক ধারায় কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

রায়ে বগুড়ার শেরপুর উপজেলার পৌর এলাকার টাউন কলোনির আয়নাল হক মাস্টারের ছেলে ফাহিম ওরফে রেজাউল হককে আগ্নেয়াস্ত্র (পিস্তল) রাখার দায়ে ১২ বছরের সশ্রম করাদন্ড ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ওই আসামির স্ত্রী বুলবুলিকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) রাখার দায়ে ১০ বছরের সশ্রম করাদন্ড ও গুলি রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

উভয় সাজা একত্রে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-৩ এর বিচারক দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো. আবু হানিফ আজ সোমবার (২৮ জুলাই) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শেরপুর থানার তৎকালীন এসআই বুলবুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে বিগত ২০১৩ সালের ১৯ মে ভোরে শেরপুর পৌর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেফতার করে। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের হেফাজতে রাখা ছাগলের ঘর থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ম্যাগাজিন এবং আরও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এসআই বুলবুল ইসলাম বাদি হয়ে ফাহিম ওরফে রেজাউল হক ও তার স্ত্রী বুলবুলির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই আলহাজ উদ্দিন ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন এপিপি এড. আব্দুল হাকিম এবং আসামি পক্ষে এড. রেজাউল করিম মজনু ও এড. শাহিনুর রাফি।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে দম্পতির কারাদন্ড

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার