Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

BN DESK
03 September 2026, 03:55 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

কোর্ট রিপোর্টার : অবৈধভাবে পিস্তল ও গুলি রাখার দায়ে অভিযুক্ত আসামি নান্টু মিয়া (৪২)কে  পৃথক ধারায় মেয়াদি কারাদণ্ডাদেশ হয়েছে। রায়ে বগুড়া শহরতলীর (শাজাহানপুর উপজেলা) ফুলতলার মৃত শুকুর আলী খোকার ছেলে আসামি নান্টু মিয়াকে আগ্নেয়াস্ত্র পিস্তল রাখার দায়ে ২১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ম্যাগজিন ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

উভয় সাজা একত্রে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং- ৩ এর বিচারক দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোঃ আবু হানিফ আজ রোববার (২৪ আগস্ট) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, র‌্যাব ১২ বগুড়ার নায়েক সুবেদার জেসিও আকবর আলী গোপন সুত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় র‌্যাব সদস্যদের নিয়ে গত ২০১৫ সালের ১ জুন ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলায় নান্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ১টি পিস্তল ৩০ রাউন্ড কার্তুজসহ আটক করে। গ্রেফতারকৃত নান্টু মিয়ার শয়ন ঘরে তল্লাসি করে আরও ২ টি পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি ও চায়নিজ কুড়াল, ২টি ক্রিজ, ২টি ছোড়া, ২টি দা ও একটি মেগগাইভার ছোড়া উদ্ধারসহ জব্দ তালিকামূলে জব্দ করেন।

এ ব্যাপারে র‌্যাব ১২ বগুড়ার তৎকালীন নায়েক সুবেদার জেসিও আকবর আলী বাদি হয়ে শাজাহানপুর থানায় আসামি নান্টু ও জব্দকৃত আলমত থানায় সোপর্দ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. এম এ কে ফজলুল হক এবং আসামি পক্ষে এড. শেখ মোঃ রেজাউর রহমান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় অস্ত্র আইনে ফুলতলার নান্টু মিয়ার কারাদণ্ড, ২১ বছরের সাজা

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার