Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ৭ ফল ব্যবসায়ীকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান (ভিডিওসহ)

BN DESK
05 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ৭ ফল ব্যবসায়ীকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : বগুড়ার সপ্তপদী মার্কেট সংলগ্ন ফলপট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ফল ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বগুড়া জেলা প্রশাসন। আজ বুধবার (৩ এপ্রিল) বগুড়ার জেলা প্রশসক মো: সাইফুল ইসলাম তোর দফতরের সম্মেলন কক্ষ করতোয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ হাজার টাকা করে তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফিরোজা পারভীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল কবীর।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘যে কোনো দুর্যোগে বগুড়া জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা প্রদানসহ অন্যান্য সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, এরআগে গত মার্চ মাসের ২৩ তারিখ দিবাগত রাতে সংঘটিত এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আগুনে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। প্রতিটি দোকানেই লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল ও ক্যাশ ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ৭ ফল ব্যবসায়ীকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান (ভিডিওসহ)

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার