Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত

BN DESK
10 October 2025, 06:23 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু গ্রামে আগুনে তিনটি বসতবাড়ির প্রায় সাতটি ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই গ্রামের আব্দুল মান্নান, মিনার ও মোফা মন্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বাড়ির লোকজনের নজরে আসে। তারা আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

তবে টিনের চালাঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ের মধ্যে ওই পরিবারগুলোর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা তাৎক্ষণিক ধারণা করা হয়।

এদিকে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে পাঁচ হাজার টাকা ও প্রত্যেক পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই, পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার