Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম

BN DESK
10 October 2025, 10:07 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। 

হাফেজ আব্দুল মান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়, তবে তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।  

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার