Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আবাসিক হোটেল থেকে আট নারীসহ ১৩ জন গ্রেফতার

BN DESK
13 May 2026, 12:36 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে আট নারীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধৃত আরো একজনকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অংশ নেয়া সদর থানার এসআই মেহেদী হাসান জানান, গত সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুরান বগুড়া তিনমাথা এলাকায় ‘অবকাশ’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে।

এরমধ্যে ওই হোটেলের পরিচ্ছন্ন কর্মী আব্দুর রহমানকে ১০ দিনের কারাদন্ড দিয়ে তাকে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া ধৃত ১৩ জনকেও কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার ১৩ জনের মধ্যে আটজন নারী।

গ্রেফতারকৃতরা হলো-রবিউল ইসলাম (৪২), মেহেদী (২২), ফিরোজ মিয়া (২৩), সোহেল রানা (৩৩), ইমরান হোসেন (৩২), আসমা খাতুন (৩৫), ফারজানা (২৮), শিউলি (২৭), ইতি খাতুন (২৯), রিয়ামণি (২০), রতনা আক্তার (২০), মোর্শেদা খাতুন (২৪) ও খাদিজা আক্তার মনি (২৫)।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আবাসিক হোটেল থেকে আট নারীসহ ১৩ জন গ্রেফতার

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার