Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

BN DESK
10 October 2025, 04:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫” এর উদ্বোধন হয়েছে। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে রঙ বেরঙ এর বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় ৮নং ওয়ার্ডকে টাইব্রেকারে (২-০) হারিয়েছে ৪নং ওয়ার্ড। চরম উত্তেজনায় ভরা ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় সরাসরি টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি আল-আমিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি সফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী সফিক প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারি আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, এনামুল হক রানা, আব্দুল ওয়াদুদ প্রমুখ। খেলা পরিচালনা করেন জিব্রিল বাবু, আব্দুল মান্নান ও আব্দুল্লাহ। আজ মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ম্যাচে ১৯নং ওয়ার্ডের মুখোমুখী হবে শাখারিয়া ইউনিয়ন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার