Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি গ্রেফতার 

BN DESK
07 September 2026, 06:20 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার: বগুড়ায়  আলোচিত ইউনুস আলী হত্যা মামলার তিন নম্বর আসামি আহসান মন্ডল (২৬)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব- ১২ বগুড়া ক্যাম্পের একটি দল গত ২৩ জুন রাতে গাবতলী উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত আহসান মন্ডল বগুড়া সদরের  বালা কৈগাড়ি গ্রামের জিন্না মন্ডলের ছেলে। 

আরোও পড়ুন: বগুড়ার ইউনুস আলীকে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

সূত্র জানায়,গত ২৩ জুন বালা কৈগাড়ি গ্রামের  মোঃ গোলাম রসুল (২২)  এই মর্মে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ২০ জুন তার ভাই শাহীন (মানসিক ভারসাম্যহীন) রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সরে দেয়। পরের জের  ধরে গত ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাবা ইউনুস আলী (৫৫)  বালা কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের  পাশে  রাস্তার উপর পৌছলে আসামীগণ এলোপাথারী মারপিট করে  হত্য করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। পরে এরপ্রেক্ষিতে মামলা তিন নম্বর আসামি আহসান মন্ডলকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

আরোও পড়ুন: বগুড়ায় একজনকে ড্রেনের পানির মধ্যে চুবিয়ে হত্যা

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি গ্রেফতার 

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার