Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

BN DESK
04 September 2026, 10:29 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই রায় দেন। রায়ে কারাদন্ডাদেশ প্রাপ্ত দুই আসামি হেলাল উদ্দিন ও মো. মানিককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়।   

উল্লেখ্য, ২০১৬ সালে ৯ জুলাই রাত ৩টার দিকে গাবতলীর আটবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে মাথায় গুলি করা হয় তৎকালীন সোনারায় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৩ জুলাই মারা যান। দীর্ঘ আট বছর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।  

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

B
BN DESK | 28 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার