Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলার আসামি নিতুর জামিন নামঞ্জুর

BN DESK
05 September 2026, 09:45 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলার আসামি নিতুর জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরে দিনেদুপুরে অটোরিকশা চালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করে হত্যা মামলার হাজতি আসামি নিতু সরকারের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। আসমি নিতু বগুড়া শহরের ফুলবাড়ি কারিগরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে এবং সে শহরের শিববাটি শাহী মসজিদ এলাকায় বসবাস করে আসছিল।

উল্লেখ্য, শিববাটি শাহী মসজিদ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়া থেকে শাকিল শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাকিলের স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এজাহারনামীয় আসামি জিতু সরকার (৪৩)। এই প্রস্তাবে শাকিল ও তার স্ত্রী মালেকা খাতুন রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। জিতুসহ নিতু সরকার গত ১৪ জুন দুপুর ১২টার দিকে শাহী মসজিদ রোডে ইন্দিরারপাড় পুকুরের কাছে শাকিলকে মারপিট করে।

পরে দিন বেলা ২টার দিকে আসামিরা ৫/৬টি মোটরসাইকেলযোগে শাকিলকে তুলে নিয়ে ফুলবাড়ি মৃধাপাড়ায় করতোয়া নদীর পাড়ে মারপিট করে গুরুতর আহত করে। আহত শাকিলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত শকিলের স্ত্রী মালেক খাতুন বাদি হয়ে ওই আসামিসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আইনুল ইসলাম।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলার আসামি নিতুর জামিন নামঞ্জুর

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার