Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় আহত কিশোর ফুটবলারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

BN DESK
10 October 2025, 12:53 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় আহত কিশোর ফুটবলারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

রাজশাহী বিভাগীয় লীগ খেলতে গিয়ে মারাত্মক আহত বগুড়া জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের অন্যতম সদস্য সবুজ চন্দ্র দাসকে দেখতে আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় তিনি সবুজের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

তিনি কিশোর ফুটবলার সবুজের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, যুব ও ক্রীড়া কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইলিয়াস মাখদুম এবং আহত ফুটবলার সবুজের মা-বাবা উপস্থিত ছিলেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় আহত কিশোর ফুটবলারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার