Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ইজিবাইকে মিললো মাদক, চালক গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 11:24 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ইজিবাইকে মিললো মাদক, চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৩১ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

অধিদপ্তর সূত্র জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চালক আপেল মিয়া (২৭) শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর পূর্বপাড়া গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

অভিযানকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ব্যাটারিচালিত ইজিবাইকের সিট কভারের নিচে সাজিয়ে রাখা ১৩১ বোতল ফেনসিডিলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় অবৈধভাবে মাদক রাখার দায়ে ইজিবাইকটি জব্দ ও চালক আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ইজিবাইকে মিললো মাদক, চালক গ্রেপ্তার

B
BN DESK | 27 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার