Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

BN DESK
10 October 2025, 06:09 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাারকৃতরা হলো-নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরগ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ ( ২৭)। 

সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত মঙ্গলবার রাতে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌরসভাস্থ পলাশ আবাসিক হোটেলের সামনে রাস্তার ওপর টয়োটা র‌্যাভ-৪ হাইবার্ড ঢাকা শ/৪৬৯ নম্বর একটি প্রাইভেটকার আটক করা হয়। এরপর কারের ভিতর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারসহ উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার