Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ঋণখেলাপি ব্যবসায়ী প্রদীপ কাবরা এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

BN DESK
09 October 2025, 02:46 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ঋণখেলাপি ব্যবসায়ী প্রদীপ কাবরা এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

কোর্ট রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণের ১ কোটি ২০ লাখ ৩৫৭ টাকা আদায়ের জন্য অর্থ ডিক্রি জারি মামলায় ঋণখেলাপি বগুড়া শহরের চাঁদনী বাজারের ব্যবসায়ী কমল স্টোর’র স্বত্বাধিকারী প্রদীপ কুমার কাবরাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সাথে তিনি যেন আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বিশেষ শাখা বাংলাদেশ পুলিশ ঢাকা বরাবর প্রেরণের জন্য আদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব গত মঙ্গলবার এই আদেশ দেন। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক লি. বগুড়া শাখা থেকে শহরের চাঁদনী বাজারের তুলারাম কাবরা এর ছেলে কমল স্টোর’র স্বত্বাধিকারী প্রদীপ কুমার কাবরা ঋণ গ্রহণ করেন। ব্যাংক ঋণের পাওনা ১ কোটি ২০ লাখ ৩৫৭ টাকা ৭৮ পয়সা আদায়ের জন্য ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে ডিক্রি প্রাপ্ত হয়।

ঋণের ওই টাকা সুদাসালে পরিশোধ না করলে ব্র্যাক ব্যাংক তাদের ডিক্রিকৃত ওই টাকা আদায়ের জন্য ঋণ গ্রহীতা প্রদীপ কুমার কাবরারের বিরুদ্ধে অর্থঋণ আদালতে অর্থ ডিক্রি জারি মামলা দায়ের করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ঋণখেলাপি ব্যবসায়ী প্রদীপ কাবরা এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার