Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় এক পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার রুবেলের দুইমাস কারাদন্ড

BN DESK
13 May 2026, 05:22 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার একজনকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দিতে ওই ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে এই কারাদন্ড দেওয়া হয়। সাজপ্রাপ্ত রুবেল তালুকদার (৪০) দীঘলকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিমের সহযোগিতায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে আসামি রুবেল তালুকদারকে একপিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা অর্থদন্ড দেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় এক পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার রুবেলের দুইমাস কারাদন্ড

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার