Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় এসি মেরামত করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

BN DESK
05 September 2026, 06:43 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের জামিলনগরে তালতলা এলকায় একটি ভবনে এসি মেরামতের কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দিকে জামিলনগরে একটি ভবনের ৪র্থ তলা ভবনে ঝুলন্ত রশির উপর ভর করে এসি মেরামতের কাজ করছিলেন জাহাঙ্গীর। কিন্তু এসময় রশি ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার মৃত আকবরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: এরশাদুল বারী এরশাদ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় এসি মেরামত করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার