স্টাফ রিপোর্টার: বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় শামীম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গত মঙ্গলবার রাতে সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, ধৃত শামীম গাবতলী উপজেলার প্রথমার ছেও গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। গত ২৩ জানুয়ারি গাবতলী উপজেলার তরফমেরু এলাকায় এক কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় শামীম জড়িত। এ ব্যাপারে থানায় মামলা হলে র্যাব তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। এক পর্যায়ে শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। সেইসাথে অপহৃত কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।