Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কিশোর গ্যাং লিডার সিফাত ছোরাসহ গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:38 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় কিশোর গ্যাং লিডার সিফাত ছোরাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কিশোর গ্যাং লিডার, শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সিফাতকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ডিবির একটি টিম আজ শনিবার (২৮ জুন) বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার ধুমারগড় এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে (১৯) গ্রেফতার করে। সে বৃন্দাবন দক্ষিণ পাড়ার মৃত আতিকুল ইসলাম বুলবুলের ছেলে।

এরপর সিফাতের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির শয়ন ঘরের মেঝেতে তোষকের নিচ থেকে ১টি বড় ধারালো ছোরা উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, সিফাত কিশোর গ্যাং লিডার। সে কিশোর গ্যাং তৈরি করে এলাকায়  চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। ধৃত সিফাতের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কিশোর গ্যাং লিডার সিফাত ছোরাসহ গ্রেফতার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার