Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কোচ টার্মিনালে চাঁদাবাজি, আটক ১

BN DESK
04 September 2026, 01:52 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ঠনঠনিয়ায় কোচ টার্মিনালে চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়।

আটক আব্দুল হান্নান (৫৫) শহরের মালতিনগরের মৃত এরফান পাইকাড়ের ছেলে। এ ঘটনায় আব্দুল হান্নানসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: ফরহাদ মন্ডল বলেন মামলা দায়েরের পর আজ রোববার (১ ফেব্রুয়ারি) ধৃত হান্নানকে আদালতে পাঠানো হয়েছে।

এঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী ফাঁড়ির এস.আই মো: আব্দুল করিম বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধৃত হান্নান ও তার সহযোগীরা ওই বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে ২শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

এই ধারাবাহিকতায় টিআর ট্রাভেলস এর কাউন্টারে চাঁদা আদায় করতে গেলে কাউন্টারের বুকিং মাস্টার রইচ উদ্দিন বাধা দেন। বাধা পেয়ে হান্নান ও তার সহযোগীরা রইচ উদ্দিনকে বেদম মারধর করে। এসময় স্থানীয় লোকজন হান্নানকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। পরে লোকজন হান্নানকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কোচ টার্মিনালে চাঁদাবাজি, আটক ১

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার