Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কোমরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে দুই কারবারি গ্রেফতার

BN DESK
04 September 2026, 02:23 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিশেষ কায়দায় কোমরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

ধৃত মাদক কারবারিা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়ী দোলাপাড়া গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে আবেদ আলী (৪০) ও একই জেলার পূর্ব ফুলমতী যোগীপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২৮)।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল এর সদস্যরা মাদক বিরোধী অভিযানে নামে। অভিযানকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে আব্দুল ওয়াহেদ এর ভাতের হোটেলের সামনে রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি চালিত একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় ধৃত আসামি আবেদ আলীর কোমরে পলিথিন দিয়ে মোড়ানো স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা এবং আসামি রাসেলের কোমরে একই কায়দায় রাখা আরো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো: আসলাম আলী মন্ডল বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কোমরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে দুই কারবারি গ্রেফতার

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার