Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

BN DESK
09 October 2025, 09:50 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বগুড়ার আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরে যজ্ঞের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং রথযাত্রার আনুষ্ঠানিকতা। গত বছর রথযাত্রা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মর্মান্তিক মৃত্যু এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

এ বছর যেন কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা। রথযাত্রার পুরো পথজুড়ে মোতায়েন ছিল পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও চিকিৎসা সহায়তাকর্মী। প্রস্তুত রাখা হয় এম্বুলেন্সও।

আনন্দ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বগুড়ার সভাপতি খরজিতা কৃষ্ণ দাস বলেন, জগন্নাথ দেব হলেন জগতের নাথ অর্থাৎ জগতের ঈশ্বর। তার কৃপায় মানুষের মুক্তিলাভ ঘটে এবং পুনর্জন্ম বন্ধ হয়। এই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা আয়োজন করা হয়।

রথযাত্রায় কয়েক হাজার ভক্ত অংশ নেন। রথটি বিকেল তিনটার দিকে সেউজগাড়ি পালপাড়া থেকে শুরু হয়ে শহরের সাতমাথা, কালিতলা, ঠনঠনিয়া হয়ে আবার সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার