Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় খুলনার এক মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

BN DESK
05 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় খুলনার এক মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত খুলনার মাদক ব্যবসায়ী আকবর আলী (৫৩) কে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের করাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনাহাটির মৃত কাজী রফিক উদ্দিনের ছেলে। সে জামিনে যাবার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল গতকাল রোববার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়া ডিবি পুলিশের এস আই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ডিবি’র সদস্যদের নিয়ে গত ২০১৬ সালের ২২ আগস্ট বগুড়া শহরে ডিউটি করাকালে রাত সোয়া ১০ টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়ার বিশ্বরোড মোড়ে জনৈক দুলালের মুদিখানার দোকানের সামনে পৌঁছায়।

এসময় ডিবি পুলিশ সদ্যদের দেখে আসামি আকবার আলী দৌড়ে পালানোকালে পিছু ধাওয়া করে তাকে গ্রেফতার করে এবং তার গায়ে থাকা পাঞ্জাবির পকেটে রাখা মাদকদ্রব্য ১ হাজার পিচ ইয়বা ট্যাবলেট উদ্ধার সহ জব্দ তালিকা মুলে জব্দ করে।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সহ বগুড়া সদর থানায় হাজির হইয়া আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট থানায় সোপার্দকরে। এব্যাপারে ডিবি’র এস আই মোঃ আলমগীর হোসেন বাদি হয়ে ওই আসামির বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. নাছিমুল করিম হলি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় খুলনার এক মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

B
BN DESK | 04 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার