Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে মাংস বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা

BN DESK
05 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে মাংস বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে এক মাংস বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, এক ভোক্তা অভিযোগ করেন শহরের কলোনী বাজারে মাংস বিক্রেতা বাদশা তার কাছে গরুর পঁচা কলিজা বিক্রি করেছেন। তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। পরে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে সে অপরাধ স্বীকার করে। এ প্রেক্ষিতে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার পর সংশ্লিষ্ট বাজার কমিটি ওই বিক্রেতাকে বাজার হতে বহিস্কার করে এবং তার ব্যবসা বন্ধ করে দেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে মাংস বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 14 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার