Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

BN DESK
06 September 2026, 10:05 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একের পর এক গরু চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়ছে গরু প্রতিপালনকারীরা। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার ৩টি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি (টাওয়ার) গ্রামের আফছার আলীর ছেলে ফেরদৌসের (৩০) গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের কৃষক ফেরদৌস প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে ৬টি গরুর দাম ৭/৮ লাখ টাকা। উল্লেখ্য গত ১৭ আগস্ট রোববার দিবাগত রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে ২টি গরু ও ২৩ আগস্ট শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রাম থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এভাবে একের পর এক কৃষকের গরু চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ফেরদৌসের চাচা শাহ জামাল জানান, ৩টি গাভী ও ৩টি বাছুর চুরি হওয়ায় সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই গরুগুলো লালন-পালন করে দুধ বিক্রির টাকা দিয়ে সে তার পরিবারের ভরণপাষণ করতো।  এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, এই চক্রটিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

 

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার