Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় চামড়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

BN DESK
05 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় চামড়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চকসুত্রাপুরের একটি চামড়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি টিম। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ৯৭ হাজার ৮৬০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের র‌্যাবের একটি টিম গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চকসুত্রাপুরের একটি চামড়া ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ওই টাকা ও জুয়ার সামগ্রীসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের চকসুত্রাপুর (সওদাগরপাড়া) এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে খোকন হোসেন(৩৩), চকসুত্রাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সায়েদ আলী শেখের ছেলে সুলতান রাব্বী (৩০), সেউজগাড়ী মন্ডলপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে রুবেল ফকির (৩০) ও শাজাহানপুর উপজেলার দাড়িকামারী এলাকার মাহাবুবুর রহমানের ছেলে রিমন(২৮)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় চামড়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার