Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় চায়নিজ রেষ্টুরেন্টের কিচেনে বিদ্যুৎপৃষ্টে কর্মচারীর মৃত্যু

BN DESK
08 October 2025, 10:44 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় চায়নিজ রেষ্টুরেন্টের কিচেনে বিদ্যুৎপৃষ্টে কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের জলেশ্বরীতলায় অবস্থিত হিলিয়াম নামে চায়নিজ রেস্টুরেন্টের কিচেনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মোঃ সোহেল (২০) নামে এক কর্মচারীর মারা গেছে। আজ সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে  এ ঘটনাটি ঘটে। মৃত সোহেল বগুড়া শহরের নারুলী এলাকার মো: শাহিন এর ছেলে।

স্থানীয়রা জানান, চায়নিজ রেষ্টুরেন্ট হিলিয়ামের কিচেনে কাজ করার সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় চায়নিজ রেষ্টুরেন্টের কিচেনে বিদ্যুৎপৃষ্টে কর্মচারীর মৃত্যু

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার