Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় চিকিৎসার নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের মামলায় কবিরাজ গ্রেফতার

BN DESK
06 May 2026, 09:09 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় চিকিৎসার নামে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (৪০) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা করে আসছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী এবারের এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কবিরাজ রেজাউল করিমের শরণাপন্ন হয় তার পরিবার। কবিরাজ দাবি করেন, ওই কিশোরীর ওপর ‘জ্বীনের আছর’ রয়েছে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে তা দূর করতে হবে। মঙ্গলবার চিকিৎসার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন রেজাউল। পরিবারের অন্য সদস্যদের কক্ষের বাইরে থাকতে বলা হয়। ঝাড়ফুঁক করার একপর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। কিশোরীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনাটি জানার পর এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় চিকিৎসার নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের মামলায় কবিরাজ গ্রেফতার

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার