Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ছবি সংগ্রহ করতে গিয়ে আহত ফটো সাংবাদিক শফিক

BN DESK
05 September 2026, 06:49 PM পড়তে ১ মিনিট
বগুড়ায়  ছবি সংগ্রহ করতে গিয়ে আহত ফটো সাংবাদিক শফিক

স্টাফ রিপোর্টার : বগুড়ার সাতমাথায় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। তার মাথায় ইটের আঘাত লেগে তিনি গুরুতর আহত হন।  

জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সাতমাথায় বিক্ষোভ করেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অবস্থানের পর সাতমাথায় কয়েক দফা ছাত্রলীগ কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে ছবি সংগ্রহ করতে গিয়ে মাথায় ইটের আঘাত পান সাংবাদিক শফিক। ইটের আঘাতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকলে তার সহকর্মীরা দ্রুত তাকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় দু’টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।     

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ছবি সংগ্রহ করতে গিয়ে আহত ফটো সাংবাদিক শফিক

B
BN DESK | 16 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার